ফোনের ব্যবসা ছাড়বে না মাইক্রোসফট

S M Ashraful Azom
এখনই ফোন ব্যবসা গুটিয়ে নিচ্ছে না মাইক্রোসফট। অ্যাপল-গুগলের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় প্রযুক্তি বিশ্লেষকেরা মাইক্রোসফট ফোন ব্যবসা গুটিয়ে নিতে পারে বলে আশঙ্কা করছিলেন। ফোন ব্যবসা চালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাইক্রোসফটের সিওও কেভিন টার্নার। খবর পিটিআইয়ের। টার্নার বলেছেন, মাইক্রোসফট তাদের ফোন ব্যবসাকে লাভজনক করতে পুনর্গঠন করছে। টার্নার আরও বলেন, বাজারে জনপ্রিয়তা পাবে কেবল এমন কিছু পণ্য নিয়ে মাঠে থাকবে মাইক্রোসফট। সম্প্রতি মাইক্রোসফট ওয়ার্ল্ডওয়াইড পার্টনার সম্মেলনে ফোন ব্যবসা চালিয়ে যাওয়ার বিষয়ে সহযোগীদের আশ্বস্ত করেন মাইক্রোসফটের প্রধান পরিচালন কর্মকর্তা। তিনি বলেন, অনেকে মাইক্রোসফট ভবিষ্যতে ফোন ব্যবসা নিয়ে কী করবে সে প্রশ্ন করছেন। বিশেষ করে সম্প্রতি ফোন বিভাগ থেকে সাত হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া পর। টার্নার বলেছেন, বাস্তবতা হচ্ছে— ফোনকে আমরা গুরুত্ব দিচ্ছি। এখনো ফোনের রাজ্যে আছি। আমরা ব্যবসা লাভজনক করতে পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top