মজাদার স্যুপ

S M Ashraful Azom
সব বয়সের মানুষদের জন্য স্যুপ স্বাস্থ্যকর খাবার। থাই স্যুপ ছাড়াও বাসায় আপনি তৈরি করতে পারেন সবজি দিয়ে মজাদার স্যুপ।
 
 
থাই স্যুপ
 
উপকরণ :মুরগি (বুকের মাংস) ১টি, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, পানি ৪ কাপ, টেস্টিং সল্ট ১ চা চামচ, থাই পাতা ১ টেবিল চামচ, টমেটো সস ৬ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।
 
প্রণালি :মুরগির মাংস কেটে পানি দিয়ে ধুয়ে সিদ্ধ করুন। মাংস সিদ্ধ হলে থাইপাতা, কর্নফ্লওয়ার পানিতে গুলে ঢেলে দিন, কিছুক্ষণ পর টেস্টিং সল্ট, টমেটো সস্, লেবুর রস দিয়ে নামিয়ে রাখুন। এবং গরম গরম পরিবেশন করুন।
 
 
সবজির ল্যানটিল স্যুপ

উপকরণ :মসুর ডাল ১০০ গ্রাম, আলু ১০০ গ্রাম, ফুলকপি ১০০ গ্রাম, বাঁধাকপি ১০০ গ্রাম, গাজর ১০০ গ্রাম, যেকোনো শাক ১০০ গ্রাম, শালগম ১০০ গ্রাম, মুরগির হাড় ২০০ গ্রাম, পেঁয়াজ ১০০ গ্রাম, আদা-রসুন বাটা ১ চা চামচ, হলুদ ১/৪ চা চামচ, মরিচ ১/২ চা চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।
 
প্রণালি :হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে তাতে একে একে সব মসলা দিয়ে কষাতে থাকুন। এরপর মুসুর ডাল, সব সবজি, শাক, মুরগির হাড় ও পানি দিয়ে ৪৫ মিনিট জ্বাল দিন। মুরগির হাড় তুলে ফেলে বাকিটা ব্লেন্ড করুন। আলাদা আলাদা বাটিতে গরম স্যুপ ঢেলে পাউরুটি বা টোস্ট দিয়ে পরিবেশন করুন।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top