এটলাস ও কোহিনুরের দর বাড়ার কারণ নেই

S M Ashraful Azom
ডিএসই জানিয়েছে, পুজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি এটলাস বাংলাদেশ এবং কোহিনুর কেমিক্যালের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো কারণ নেই। গত কয়েক দিন ধরে কোম্পানি দুটির দর বৃদ্ধির প্রেক্ষিতে ডিএসইর পাঠানো নোটিসের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
 
গত ২৮ জুলাই কোহিনুর কেমিক্যালের শেয়ার দর ছিল ৩৪৫ টাকা। এরপর টানা দর বেড়ে ১১ আগস্ট ৪২৪ টাকায় দাঁড়ায়। অর্থাত্, এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭৯ টাকা। 
 
আর গত ১০ কার্যদিবসের মধ্যে ৮ কার্যদিবসে এটলাস বাংলাদেশের শেয়ার দর বেড়েছে। গত ২৬ জুলাই কোম্পানিটির শেয়ারের দর ছিল ১২৮ টাকা। ১১ আগস্ট কোম্পানির শেয়ারের দর বেড়ে ১৫১ টাকায় গিয়ে দাঁড়ায়। অর্থাত্ এ সময়ে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৩ টাকা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top