‘জেলা-উপজেলা কমিটির পর বিএনপির জাতীয় কাউন্সিল’

S M Ashraful Azom
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সংগঠনকে ঢেলে সাজানো শুরু হয়েছে। জেলা উপজেলা পর্যায়ের কমিটি গঠনের পরেই জাতীয় কাউন্সিল হবে। খালেদা জিয়ার নেতৃত্বে অবরুদ্ধ গণতন্ত্র ফিরিয়ে আনতে দল পুর্নগঠনের কাজ চলছে। তবে মামলা এবং নেতা-কর্মীদের গ্রেপ্তার এতে বাধার সৃষ্টি করছে।’
 
বুধবার শেরে বাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে স্বেচ্ছাসেবক দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
 
নজরুল ইসলাম বলেন, ‘অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করতে দরকার জনগণের সরকার। এজন্য নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন। আর এ নির্বাচনের ব্যবস্থা করার দায়িত্ব সরকারের। এমন নির্বাচন হবে জনগণ যাকে ইচ্ছে বিজয়ী করবে।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top