বাংলাদেশে ৩৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী চীন

Seba Hot News
দেশের বিভিন্ন খাতে ৩৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশে সফররত চীনের বাণিজ্যমন্ত্রী গাও হুচেং তার এ আগ্রহের কথা জানান।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে  এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

বিনিয়োগ বিষয়ে চীনের সঙ্গে সমন্বয় করার জন্য বাংলাদেশের পক্ষে একটি কমিটি গঠন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেন চীনের বাণিজ্যমন্ত্রী।

বৈঠকে চীনের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে চীনের উন্নয়ন অংশীদার বলে উল্লেখ করেন।

ভিশনারি ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।

পোশাক খাতে চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইনোমিক জোন ও শিল্প এলাকার বরাদ্দের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী চীনের সঙ্গে যৌথভাবে পোশাকসহ বিভিন্ন শিল্পকারখানা প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top