ফ্যান্টমের অবিচ্ছেদ্য অংশ অ্যাকশন : ক্যাটরিনা

S M Ashraful Azom
সম্প্রতি সাইফ আলী খানের সঙ্গে কাজ করে যাচ্ছেন ভারতের বেবিডল ক্যাটরিনা কাইফ। সম্প্রতি এনডিটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দারুন উপভোগ করছেন অ্যাকশনধর্মী চলচ্চিত্রটিতে কাজ করে। তিনি বলেন, বিষয়টা আসলে বলে বোঝাবার মতো নয়। ফ্যান্টমের কাহিনী জানা থাকলে আপনি বুঝতে পারবেন, এই চলচ্চিত্রের প্রতিটি অংশের সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে আছে অ্যাকশন।
 
ক্যাটরিনা দারুণ উচ্ছাস নিয়ে বলেন, “আসলে এখানে আমি যেই অ্যাকশন সিকুয়েন্সে অভিনয় করছি তার সঙ্গে আমার অন্যকোন চলচ্চিত্রের অ্যাকশনের তুলণা করা সম্ভব নয়। ‘ধুম-৩’ বা ‘এক থা টাইগার’ থেকে অনেক বেশি বাস্তবধর্মী অ্যাকশন সিকুয়েন্সে অভিনয় করতে হয়েছে আমাকে ফ্যান্টমে। আর বিষয়টা দারুণ উপভোগ করছি।”
 
বিশ্ব সন্ত্রাসবাদকে কেন্দ্র করে ফ্যান্টমের কাহিনী পরিচালিত হয়েছে। চলচ্চিত্রতে ২৬/১১ তে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা এবং সেখানে ভারতীয় সেনাবাহিনী ও এলিট ফোর্সের কার্যক্রম ও অ্যাকশন দর্শকদের জন্য উপভোগ্য করে উপস্থাপন করছি ফ্যান্টমের পরিচালক কবির খান।
 
চলচ্চিত্রটিতে আরো বেশি অ্যাকশন সিকুয়েন্সে থাকতে চান কারিনা। তিনি বলেন, “সাইফ যতগুলো অ্যাকশন সিকুয়েন্সে অংশ নিচ্ছে, আমিও তার প্রতিটি করে দেখাতে চাই।”
 
এই মাসের ২৮ তারিখে ফ্যান্টম মুক্তি পাবে ভারতের প্রেক্ষাগৃহগুলোতে। ক্যাটরিনা জানান, নিশ্চিতভাবেই এই চলচ্চিত্রের অ্যাকশন সকলের কাছে ভালো লাগবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top