ঢাকা: আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী দাবি করেছেন, তার ঈমানে একটুও দুর্বলতা নেই। তার বিরুদ্ধে যা প্রচার হয়েছে তা মিথ্যা।
আজ রবিবার নির্বাচন কমিশনে সংসদ সদস্য পদ থাকা না থাকা প্রশ্নে শুনানিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন লতিফ সিদ্দিকী।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও আইন শাখার যুগ্ম সচিবের উপস্থিতিতে নির্বাচন কমিশনের সম্মলন কক্ষে রবিবার বেলা ১১টায় শুনানি শুরু হয়। লতিফ পদত্যাগ করবেন জানিয়ে দিলে ১৫ মিনিটেই শুনানি শেষ হয়ে যায়।
বেরিয়ে যাওয়ার আগে লতিফ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, “আমার ঈমানে এতটুকু দুর্বলতা নাই। যা প্রচার হয়েছে, তা মিথ্যা প্রচার হয়েছে।”
উচ্চ আদালতে মামলা লড়লেও হঠাৎ পদত্যাগের সিদ্ধান্ত প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ‘ইচ্ছার’ কথা বলেন লতিফ।
তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে, একটু বিলম্ব হয়েছে। আমি অবগত হয়েছি আমার নেতা চান না আমি এ নিয়ে বেশি বাড়াবাড়ি করি। আমি কমিশনকে বলেছি, আমি আর এ মামলা লড়তে চাই না।”
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হলেও ‘নেতার প্রতি’ এখনও ‘অনুগত’ বলে মন্তব্য করেন লতিফ।
তিনি বলেন, “আমি যেহেতু অনুগত, আমি কমিশনকে বলেছি, আজকের এই শুনানি মুলতবি করা হোক। আমি মাননীয় স্পিকারের বরাবরে আমার পদত্যাগপত্র পৌঁছে দেব।”
অন্যদিকে সিইসি কাজী রকিব সাংবাদিকদের বলেন, “উনি এখানে পদত্যাগের ইচ্ছা জানিয়েছেন। বাকি বিষয়গুলো নিয়ম অনুযায়ীই হবে।”