গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস আগাম নির্বাচনের ডাক দিয়েছেন। বিবিসি ও রয়টার্সের।
টেলিভিশনে
দেয়া এক বক্তব্যে সিপ্রাস বলেন, ‘গ্রিস তার ইউরোপীয় ঋণদাতাদের সাথে
দরকষাকষির সেই কঠিন সময় পার করে এসেছে। এখন দেশবাসীর কাছে তাদের সিদ্ধান্ত
জানতে চাওয়া তার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে।’
তিনি বলেন, ‘এখন সময় এসেছে নতুন করে জনগণের রায় নেয়ার।’
নির্বাচনের
তারিখ ঠিক না হলেও ২০ সেপ্টেম্বর এই নির্বাচন হতে পারে বলে একটি সম্ভাব্য
তারিখ শোনা গেছে। নির্বাচনের আগে একটি তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেবে।’

