বাংলাদেশের অন্যতম শীর্ষ ডিজিটাল বিজ্ঞাপনী সংস্থা ম্যাগনিটো ডিজিটাল, ‘কমওয়ার্ড ২০১৫’ এর দুইটি পুরষ্কার অর্জন করেছে। কান্স লায়নের সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম-এর ৫ম আয়োজন হিসেবে ২৯ আগস্ট সন্ধ্যায়, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার প্রদান করা হয়।
গ্রামীণফোনের “৫ কোটি- হ্যান্ড ডেলিভারিং ইমোশন” ক্যাম্পেইনের জন্য ম্যাগনিটো সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড এবং বাংলালিংক-এর “ডিটেক্টিভ রানা” ভিডিও সিরিজের জন্য “ভিডিও ফরওয়েব ক্যাটাগরিতে” সিলভার অ্যাওয়ার্ড জিতেছে।
ম্যাগনিটোর পক্ষ থেকে পুরষ্কার গ্রহণ করতে প্রতিষ্ঠানটির ডিরেক্টরগণ: রিয়াদ হুসেইন, আমের খান, মুনাজের চৌধুরি এবং ফায়াজ তাহের উপস্থিত ছিলেন।
কমওয়ার্ড হচ্ছে বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পের সবচেয়ে প্রতিষ্ঠিত সম্মাননার নাম, যা বিজ্ঞাপন শিল্পের সেরা কাজগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মানিত করে থাকে।

