কলকাতায় থেকে যাওয়ার 'অফার' পাচ্ছেন মীম

S M Ashraful Azom
চলচ্চিত্রের এ সময়ের সবচেয়ে আলোচিত ও গুণী অভিনেত্রী বিদ্যা সিনহা মীম টানা একমাসের শুটিং-এ কলকাতা রয়েছেন। টলিউডের সোহমের সাথে তার নতুন ছবির কাজে প্রায় প্রতিদিন টলিপাড়ায় কাটছে তার সকাল। তবে ছবির ফাঁকে এর ভেতরে বেশ ক’টি পত্রিকার ফটোশুটেও অংশ নিয়েছেন। দিচ্ছেন ইন্টারভিউ।
 
মীম বলেন, ‘ওরা আমার বেশকিছু কাজ সম্পর্কে জেনে নানারকম অফার দিচ্ছেন। একজন নির্মাতা তো মজা করে বলেই ফেললেন, ‘তুমিও আমাদের এখানে চলে আসো না।  জয়া’র মতো এখানে স্থায়ীভাবে ভাড়া নিয়ে থেকে যাও।’
 
আমার কথা হলো, টলিউডে তো এমনিতেই একগাদা নায়িকা, ওরাই তো ঠিকমতো কাজ পাচ্ছে না। সেখানে এই ছোট বাজারে আমি এসে কি করবো। পরে আমার বাংলাদেশি টিভিসি, ফিল্ম ও অন্যান্য কাজের পোর্টফোলিও জেনে চোখ কপালে তুলেছে। তবে জয়া আপুর অভিনয়ের ভক্ত আমি আগেও ছিলাম, এখনও আছি। জয়া আপুর রাজকাহিনি দেখার জন্য আমিও অপেক্ষায় রয়েছি। তাই তার সাথে আমার বড় আপু-ছোট আপু সম্পর্ক। আমি মনে করি টলিউডের চেয়ে আমাদের দেশে অনেক মেধাবী অভিনেত্রী রয়েছে।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top