
জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ পশ্চিম পাড়া সরকার বাড়ি স্মৃতি জে.আর.জে ক্রীড়া ফুটবল টুর্নামেন্ট-২০১৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফুটবল টুর্নামেন্টে মিয়া পাড়া শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম বকশীগঞ্জ পশ্চিম পাড়া এস জি জাগরনী একাদশের অনুষ্ঠিতব্য খেলায় ট্রাইবেকারে শেখ রাসেল ক্রীড়া চক্র ৫-৪ গোলে চ্যম্পিয়ন হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালে এসময় উপসি'ত ছিলেন বকশীগঞ্জ শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাপ্তাহিক বকশীগঞ্জ এর সম্পাদক গোলাম রাব্বানী নাদিম, সেবা হটনিউজ ডট অর্গানাইজেশনের বিশেষ প্রতিনিধি এস মাহমুদুল হাসান প্রমুখ।
খেলা পরিচালনা করেন সফিকুল ইসলাম শফিক।