ফিফার দুর্নীতি নিয়ে চুংয়ের বক্তব্যের পাল্টা জবাব ব্লাটারের

S M Ashraful Azom
চুং মং-জুন একজন প্রার্থী হওয়া সত্ত্বেও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে ‘দুর্নীতিগ্রস্ত সংগঠন’ বলায় আঘাত পেয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান সভাপতি সেপ ব্লাটার। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার শিল্পপতি সোমবার আনুষ্ঠানিকভাবে ফিফা সভাপতি হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করার সময় যে মন্তব্যটি করেছেন তাতে তিনি ‘অস্বস্তি’ বোধ করছেন।

এসময় চুং বলেছিলেন, ‘ফিফা দুর্নীতির আখড়ায় পরিণত হবার প্রধান কারণ হচ্ছে কিছু কিছু ব্যক্তির (ব্লাটার) ৪০ বছর ধরে প্রতিষ্ঠানটির ক্ষমতাকে আঁকড়ে ধরার প্রবণতা। অসীম ক্ষমতা সীমাহীন দুনীতির জন্ম দেয়।’ ব্লাটার বলেন, ‘ড. চুং মং-জুন ফিফাকে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বলেছেন, এমন কথা শুনেই আমি অস্বস্তি বোধ করছি। তার এটি ভুলে গেলে চলবে না যে তিনি ফিফার সহ-সভাপতির দায়িত্বে ছিলেন এবং ১৯৯৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ফিফা ইমার্জেন্সি কমিটির সদস্য ছিলেন।’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্লাটার বলেন, চুং সংবাদ সম্মেলনে তাকে যে ব্যক্তিগত আক্রমণগুলো করেছেন তা সব দিক থেকেই অসম্মানজনক। আমি ফের বলতে চাই যে ফিফা এই সংগঠনটির উন্নয়নের ব্যাপারে প্রত্যয়ী। যোগ্যতার সঙ্গে এর পরিচালনা পদ্ধতি ধারাবাহিকভাবে শক্তিশালী করছে। এখানে আমাদের কাজ হচ্ছে একে আরো বিকশিত করা এবং আন্তর্জাতিক ফুটবল কমিউনিটিকে শ্রেষ্ঠ অবস্থানে পৌঁছে দেয়ার ক্ষেত্রে মনোযোগ দেয়া।’
প্যারিসের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে চুং ফিফার নেতৃত্বের কট্টর সমালোচনা করেন এবং বলেছেন যে প্রতিষ্ঠানটি এখন ‘গভীর সংকটে’ নিমজ্জিত। এসময় সভাপতি প্রার্থী উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিরও সমালোচনা করেছেন চুং। বলেছেন ফিফার আগের ওই কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার কারণে প্লাতিনিও সভাপতি প্রার্থী হবার উপযুক্ত নন।
চুং বলেন, ‘বর্তমান পরিস্থিতি মিশেলের (প্লাতিনি) জন্য সুবিধাজনক নয়। আমার মনে হয় নির্বাচনে না দাঁড়ানোই তার জন্য উচিত হবে।’ তিনি বলেন, ‘এক সময় ব্লাটার ও প্লাতিনিকে ‘পিতা-পুত্রের’ ন্যায় সম্পর্কিত বলে উল্লেখ করা হতো।’ সূত্র: বাসস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top