ফরিদ
আহম্মেদ রুবেল
শেরপুরের শ্রীবরদীতে বেসরকার এনজিও আশা’র শ্রীবরদী সদর-১ ব্রাঞ্চের উদ্যোগে নিয়মিত কর্মসূচীর অংশ হিসাবে গত রবিবার দিনব্যাপী শ্রীবরদী-১ ব্রাঞ্চে ওই দলনেত্রী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই প্রশিক্ষণ কর্মশালায় আশা’র দলীয় কাঠামো শক্তিশালী করণসহ নারীর অধিকার সম্পর্কে সচেতন, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, দলীয় নেত্রীত্বের গুনাবলি, স্বাস'্য সচেতনতা ও নারী শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আশা’র রিজিওনাল ম্যানেজার মোঃ লাল মাহমুদ। ওই দলনেত্রী প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করে আশা’র শ্রীবরদী সদর -১ ব্রাঞ্চের বিভিন্ন দলের ২৫ জন দলনেত্রী। এতে আরো উপসি'ত থাকেন আশা শ্রীবরদী সদর -১ ব্রাঞ্চের ম্যানেজার মোঃ আঃ হামিদ সহ অত্র ব্রাঞ্চের লোন অফিসারবৃন্দ। 