বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই দিনব্যাপী প্রচার করবে বিশেষ বিশেষ অনুষ্ঠান। এ উপলক্ষে দুপুর ১টা ০৫ মিনিটে দেখানো হবে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘গেরিলা’। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক-এর ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে ‘গেরিলা’ পরিচালনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ।