রবিরাগের বর্ষামঙ্গল

S M Ashraful Azom
গত শুক্রবার দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘রবিরাগ’-এর উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একগুচ্ছ বর্ষার গান নিয়ে কেন্দ্রিয় গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হয়ে গেল অনবদ্য নাচ আর গানের অনুষ্ঠান ‘বর্ষামঙ্গল’। রবি ঠাকুরের বর্ষার গান আর নাচের দোলায় যেন বর্ষা বিকেলে আবারও খানিক এই হঠাত্ খরাকে তাড়াতে চেয়েছিল রবিরাগ।
 
মঞ্চে উপস্থিত শিল্পীদের মাঝখানে বসে আপন মনে হারমোনিয়াম বাজাচ্ছিলেন রবিরাগ পরিচালক সাদি মহম্মদ। এই আয়োজনে গান পরিবেশন করে মুগ্ধ করেছেন রবিরাগ সভাপতি আমিনা আহমেদসহ গোলাম হায়দার, সন্ধ্যা ভট্টাচার্য, রমা, রঞ্জু, পারভিন ইয়াসমীন, সুশান্ত সরকার, নাজনীন, মাখন, এণাক্ষীসহ আরও অনেকে। মোট ২৮টি গান পরিবেশন করা হয় অনুষ্ঠানে। এর ফাঁকে সংগঠনটির শিল্পীরা ‘খরবায়ু বয়’, ‘মন মোর মেঘের সঙ্গী’, ‘মরণ রে, তুঁহুঁ মম শ্যামসমান’ এবং ‘পাগলা হাওয়ার’ গানের সঙ্গে দ্বৈত ও সমবেত নাচ পরিবেশন করেছেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top