জিয়া পাকিস্তানের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন: শেখ সেলিম

S M Ashraful Azom
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। মুক্তিযুদ্ধের গোপন খবর পাকিস্তানিদের কাছে পৌঁছে দেয়াই ছিল তার কাজ।’
 
রবিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা ১০ আসনের অধীন ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউমার্কেট থানা আওয়ামী লীগ এ শোক সভার আয়োজন করে।
 
শেখ সেলিম বলেন, ‘কেননা জিয়াউর রহমান আসল মুক্তিযোদ্ধা হলে কখনই স্বাধীনতা বিরোধী শক্তিকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতেন না এবং মুক্তিযুদ্ধের শ্লোগান জয়বাংলার পরিবর্তে জিন্দাবাদ প্রতিষ্ঠিত করতেন না।’
খবর বাসসের।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top