অনুশীলনে ফিরেছেন নেইমার

S M Ashraful Azom
মাম্পস সমস্যা কাটিয়ে লুইস এনরিখের অধীনে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন বার্সেলোনার ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমার। তবে রবিবার অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে তিনি অংশ নেবেন না। ফলে অসুস্থতায় পড়া ব্রাজিলীয় তারকাকে ছাড়াই সান মেমসের মিশনে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।
এই অসুস্থতার কারণেই নেইমার উয়েফা সুপার কাপ এবং সুপারাকোপা ডি স্পানার খেলায় অংশ নিতে পারেননি। কিন্তু এখন তিনি পরিপূর্ণ সুস্থতার দ্বারপ্রান্তে। তবে ইনজুরিতে থাকা ডগলাস, আদ্রিয়ানো ও নিষেধাজ্ঞায় থাকা জেরিমি মাত্তেও এবং গেরার্ড পিকের সঙ্গী হয়ে ক্লাবের লিগা মিশনের উদ্বোধনী ম্যাচে অংশ নিতে পারছেন না নেইমার।
সুখবর হলো ইতোমধ্যেই পুরিপূর্ণভাবে ইনজুরি কাটিয়ে উঠেছেন দলের ফুল ব্যাক জর্ডি আলবা। ফলে তাকে দলে পাচ্ছেন কোচ এনরিখ। যদিও বার্সার ভবিষ্যত্ স্কোয়াডে আলবার অন্তর্ভুক্তির বিষয়টি অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। কিন্তু বিলবাওয়ের মোকাবেলার জন্য দলীয় প্রস্তুতিতে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিলবাওয়ের কাছেই হোম ও অ্যাওয়ে ম্যাচ ৫-১ ব্যবধানের পরাজয় মেনে সুপারাকোপা ডি স্পানা শিরোপা হাতছাড়া করেছে কাতালানরা।
খবর বাসসের।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top