টুইন পিকসের কম্পোজিশনে থাকছেন অ্যাঞ্জেলো

S M Ashraful Azom
আগামী বছর থেকে আবারও প্রচার হবে ’৯০ দশকের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘টুইন পিকস’। এই খবরটা অবশ্য টুইন পিকস ফ্যানদের জন্য নতুন নয়। তাদের জন্য নতুন বার্তা হলো, ২৫ বছর পর আবারো শুরু হতে যাওয়া টুইন পিকসের তৃতীয় সিজনে মিউজিক কম্পোজিশসে থাকছেন অ্যাঞ্জেলো বাদালামেন্তি।
 
টিভি লাইনের বার্তা অনুসারে, ২০১৭ সাল থেকে শুরু হতে যাওয়া এই সিজনের কম্পোজিশনের দায়িত্ব এরই মধ্যে পেয়ে গেছেন অ্যাঞ্জেলো। সুতরাং, টুইন পিকসের মিউজিক ও ছন্দ অটুট থাকছে এই সিজনে।
 
অবশ্য এখনও এই সিরিজের অনেকগুলো বিষয় নিয়ে রয়ে গেছে ধোয়াশা। নতুন সিরিজে কাস্টিংয়ের সম্পর্কে এখনও রয়েছে অনেক জিজ্ঞাসা। সেই সঙ্গে সিরিজটি কবে থেকে চালু হবে সেটাও নিশ্চিত করেনি আয়োজকরা। সবচাইতে আকর্ষনীয় বিষয় হলো- সিরিজটিতে কি হতে যাচ্ছে বিষয়টা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই দর্শকদের। আয়োজকদের তরফ থেকে শুধু জানানো হয়েছে, এ বছর সেপ্টেম্বরে শুরু হবে এই সিরিজের শূট্যিং। তখনই অনেক কিছু জানা যাবে। তার আগ পর্যন্ত কিছু বলাটা উচিত নয় বলেই জানিয়েছে আয়োজকরা।
 
উল্লেখ্য, ১৯৮৯ সালে ডেভিড লিঞ্চের পরিচালনায় শুরু হয় 'টুইন পিকস' সিরিজ। জনপ্রিয় এই সিরিজটি ২৫ বছর আবারও শুরু করার ঘোষণা দিয়েছিলেন লিঞ্চ। এর মধ্যে সিরিজটির একটি প্রিকুয়্যেল 'ফায়ার ওয়াক উইথ মি' দিয়ে দর্শকদের মজিয়ে রাখেন পরাবাস্তব জগৎ নিয়ে সিনেমা তৈরির কারিগর ডেভিড লিঞ্চ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top