রাবিতে ছাত্রলীগ-শিবির ধাওয়া, পাল্টা ধাওয়া শিবিরের আটক তিন

S M Ashraful Azom
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে গত শনিবার গভীর রাতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা শিবিরের তিন কর্মীকে আটকের পর মারধর এবং শিবির নিয়ন্ত্রিত দুটি কক্ষ ভাংচুর করেছে। পরে আটক শিবির কর্মী অর্থনীতি তৃতীয় বর্ষের তানজির আহমদ, পরিসংখ্যান তৃতীয় বর্ষের আপন, আরবি তৃতীয় বর্ষের এনায়েতকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, পরে তারা হলে তল্লাশি চালিয়ে শিবিরের জিহাদী বই ও নথি উদ্ধার করেছে।
 
হল প্রাধ্যক্ষ অধ্যাপক অনিল চন্দ্র দেব বলেন, ‘কিছু ছাত্রের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এখন হলের পরিস্থিতি স্বাভাবিক।’ মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অশোক চৌহান বলেন, ‘হলে শিবির ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে ঝামেলা হয়েছিল। একটি কক্ষে সামান্য ভাংচুর হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তিন শিবির কর্মীকে আটক ও শিবিরের কিছু বই-পত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
 
পরীক্ষা থেকে শিক্ষককে অব্যাহতি
 
এদিকে রাবির ফলিত গণিত বিভাগের প্রফেসর ও বিএনপি-জামায়াতপন্থি শিক্ষক গ্রুপের আহবায়ক শামসুল আলম সরকারকে পরীক্ষা সংক্রান্ত কর্মকা্ল থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া ওই বিভাগের এক শিক্ষার্থীর মাস্টার্সের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top