রোনালদো-সুয়ারেসকে পেছনে ফেলে ইউরোপ সেরা হলেন মেসি

S M Ashraful Azom
ক্রিস্তিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেসকে হারিয়ে ২০১৪-১৫ মৌসুমে ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। ইউরোপের ৫৪ জন সাংবাদিকের ভোটে গতকাল বৃহস্পতিবার মোনাকোতে এই পুরস্কার ঘোষণা করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
এর আগে সাংবাদিক এই প্যানেলের ভোটেই তিন জনের সংক্ষিপ্ত তালিকা নির্বাচন করা হয়েছিল। গত মৌসুমের প্রায় পুরোটা সময় জুড়েই রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রোনালদো ও বার্সেলোনার মেসির মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোলদাতা হওয়ার লড়াই বজায় ছিল। শেষ পর্যন্ত দুই জনের কেউই কাউকে ছাড়িয়ে যেতে পারেনি। দুই জনেরই এখন চ্যাম্পিয়ন্স লিগে গোল ৭৭টি করে। ফিফা-ব্যালন ডি’অরের সবশেষ পুরস্কার জেতা রোনালদো দলগত সাফল্যের হিসেবে গত মৌসুমে মেসির সঙ্গে কুলিয়ে ওঠেননি। বার্সেলোনাকে ট্রেবল জেতাতে অসাধারণ ভূমিকা রাখেন আর্জেন্টিনার অধিনায়ক। অন্যদিকে, গত মৌসুমে রিয়াল মাগ্রিদকে বড় কোনো শিরোপা জেতাতে পারেননি রোনালদো। ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে মৌসুমের সেরাকে ২০১১ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে উয়েফা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top