সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদকে শেষবারের মতো দেখতে মরহুমের গুলশানের বাসায় গেলেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত ৯টার পর কাজী জাফরের মরদেহ দেখতে যান খালেদা। এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ও সান্ত্বনা দেন। সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন খালেদা জিয়া।
এসময় অন্যদের মধ্যে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
রাত সাড়ে ৯টার দিকে খালেদা জিয়া কাজী জাফরের বাসা থেকে তার কার্যালয়ে যান।