চোট পেয়েছেন শাহরুখ

S M Ashraful Azom
‘ফ্যান’ ছবির শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন শাহরুখ খান। শনিবার নিজের টুইটার অ্যাকাউন্টে নিজেই এই তথ্য জানিয়েছেন।
 
টুইটারে শাহরুখ বলেছেন, দীর্ঘ সময় ধরে কাজ, চোট ও কঠিন শুটিং। তবে কেউই আর কোনোকিছুই আমাকে দমিয়ে রাখতে পারবে না।
 
বর্তমানে ফ্যান ছবির শুটিং নিয়ে ব্যস্ত শাহরুখ খান। মনীষ শর্মার পরিচালনায় এই ছবিতে শাহরুখকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সেখানে একজন সুপার স্টার ও ভক্তের চরিত্রে অভিনয় করছেন তিনি। ২০১৬ সালের ১৫ এপ্রিল ছবিটি মুক্তি পাবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top