১০ দিন পর বাড্ডায় গুলিবিদ্ধ সালামের মৃত্যু

S M Ashraful Azom
দশ দিন আগে রাজধানীর বাড্ডা এলাকায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহবুবুর রহমান গামার সঙ্গে গুলিবিদ্ধ যুবলীগ কর্মী আব্দুস সালাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এই ঘটনায় গুলিবিদ্ধ চারজনেরই মৃত্যু হল। রোববার রাত সাড়ে ১০টার দিকে সালাম মারা যান বলে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন।
রাজধানীর বাড্ডায় ১০ দিন আগে বৃহস্পতিবার রাতে গোলাগুলির ঘটনায় আহত হয়ে ইউনাইটড হাসপাতালে মারা যায় ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুদ্দিন মোল্লা (৫৩) ও মানিক (৪২)। তারপরের দিন  সকালে চিকিৎসারত অবস্থায় মারা যান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য সম্পাদক মাহবুবুর  রহমান গামা (৪২)। 
এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহের তালিকাভুক্ত একজন কিছুদিন পূর্বে ক্রসফায়ারে নিহত হয়েছে বলে জানায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top