সুমাইয়া শিমুর বিয়ে সম্পন্ন

Seba Hot News
শুক্রবার শিমুর বিয়েজনপ্রিয় টিভি অভিনেত্রী সুমাইয়া শিমু বিয়ে করেছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকার গুলশানের হোটেল আমারই’তে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শিমুর বরের নাম নজরুল ইসলাম। ধারাবাহিক নাটক ‘ললিতা’ খ্যাত এ অভিনেত্রীর পারিবারিক সূত্রে এই তথ্য জানা যায়।
এর আগে বুধবার (২৬ আগস্ট) শিমুর গায়ে হলুদের অনুষ্ঠান হয়। শনিবার (২৯ আগস্ট) নিকুঞ্জের হোটেল লা মেরিডিয়ানে হবে শিমু ও নজরুলের বউভাত অনুষ্ঠান।
পারিবারিকভাবে এই বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। রোজার ঈদের পর দিন দুই পরিবারের উপস্থিতিতে শিমু ও নজরুলের আংটি বদল হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতিবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স করেছেন সুমাইয়া শিমু। একই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগ থেকে ‘শৈল্পিক ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশের টেলিভিশন অভিনয়ে নারীর ভূমিকা’ বিষয়ে পিএইচডি করছেন তিনি।
অন্যদিকে বর নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত। তিনি নিউজিল্যান্ডের মেসি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top