নেইমার বার্সা ছাড়বে না, বিশ্বাস বেলেতির

Seba Hot News
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার প্রাক্তন ডিফেন্ডার জুলিয়ানো বেলেতি মনে করেন, ব্রাজিলের সুপারস্টার নেইমারের সঙ্গে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের চুক্তি সম্ভব নয়।

‘নেইমার বার্সেলোনা ক্লাবে বেশ সন্তুষ্ট আছেন। এই ক্লাব ছেড়ে অন্য কোথাও যাওয়ার কোনো কারণ দেখছি না। সে মেসিদের সঙ্গেই থাকবে।’ বিশ্বাস বেলেতির।

বিদেশী গণমাধ্যমগুলো গত কয়েকদিন ধরে ফলাও করে প্রকাশ করছে, বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছেন নেইমার! শীঘ্রই তাদের চুক্তি হবে! গণমাধ্যমগুলো খবর প্রকাশ করলেও বার্সেলোনার কোচ লুইস এনরিক কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ভান গাল এখনও মুখ খুলেননি।

তবে বার্সেলোনার সভাপতি জোসেফ মারিয়া বার্তোমিউ এই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে জানান, কয়েক মাসের মধ্যেই বার্সেনোলার সঙ্গে নতুন চুক্তি করবে নেইমার।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top