সালমানের জন্যই ‘কাট্টি বাট্টি’ করেছেন কঙ্গনা

S M Ashraful Azom
‘কাট্টি বাট্টি’র ছবির প্রচারণার ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। তিনি জানিয়েছে, সালমান খান তাকে ফোন ন করলে তিনি এই ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হতেন না।
 
শুক্রবার হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ছবিতে কঙ্গনার বিপরীতে কাজ করেছেন ইমরান খান। সেখানে পুরুষবাদী চরিত্রে দেখা যাবে তাকে।
 
কঙ্গনা বলেছেন, ‘কুইন’ ছবি করার পর আমি নারীকেন্দ্রিক চরিত্রে অভিনয় করার দিকে ধাবিত হই। যে ছবিতে আমার চরিত্র গুরুত্বপূর্ণ সেখানেই আমি অভিনয় করতে আগ্রহ দেখাই। ‘কাট্টি বাট্টি’তে কাজ করার বিষয়ে আমার কোনো চিন্তা ছিল না। আমি সালমানকে বিশ্বাস করি। সে আমাকে ফোন করে জানায়, অন্তত গল্পটা যেন আমি শুনি। আমি তার কথায় গল্পটা শুনে এক কথায় হ্যাঁ বলে দেই। চিত্রনাট্যটা আসলেই দারুন।
 
ছবিতে কঙ্গনার চরিত্রের নাম পায়েল। চরিত্র সম্পর্কে বলেছেন, এটি ‘তানু’ থেকে ‘তানু ওয়েডস মানু’র নারী চরিত্রের মতো নয়। তানুজা ত্রিবেদির মতো কেউ পৃথিবীতে নেই। পায়েল আলাদা চরিত্র। তার জীবন তানুর মতো রোমাঞ্চকর নয়, তবে অন্য মানুষদের মধ্যে তাকে আমি আলাদা করতে পারব।
 
নিখিল আদভানির পরিচালনায় রোমান্টিক-কমেডির ধাঁচের ছবিটি সেপ্টেম্বরের ২৮ তারিখে মুক্তি পাবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top