দায়িত্ব তার মাঝ মাঠ সামলানো। সেটা তো পালন করেনই, বরং ডিফেন্সেও মাঝে মাঝে তার দেখা মেলে। কখনো আক্রমণভাগেও। ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শাওন নিজেকে মেলে ধরেছেন নান্দনিকভাবে। টাইব্রেকারে জেতা ম্যাচে হয়েছেন সেরা খেলোয়াড়।
অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের কিশোরদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এবং বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া।
বাংলাদেশ নিজেদের দেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন। ফাইনালে শাওনরা অতিথিদের হারিয়েছে ৪-২ গোলে।
এদিন নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশের হয়ে গোল করেন ফাহিম মোরশেদ। এরপর ৬৩তম মিনিটে ভারতকে সমতায় ফেরান অময় অভিনাশ। খেলা টাইব্রেকারে গড়ালে দুটি গোল মিস করে ভারত।