টাকার খনি!

S M Ashraful Azom
বাসাবাড়িতে অনেকেই নগদ টাকা রেখে থাকেন। জরুরি সময়ে প্রয়োজনের চেয়ে বেশি টাকাও অনেক সময় বাড়িতে রাখা হয়। কিন্তু তার পরিমাণ কি ৩১ মিলিয়ন মার্কিন ডলার? এত বিপুল টাকা কখন বাড়িতে রাখতে হয় তা সবার জানা। দুর্নীতির টাকা ব্যাংকে রাখলে ধরা খাওয়ার সম্ভাবনা। একারণে এগুলো  বাড়িতে রাখা।
 
এমন ঘটনাই ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায়। স্থানীয় একটি পৌরসভার প্রণব অধিকারী নামে একজন প্রকৌশলীর বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করেছে ৩১ মিলিয়ন মার্কিন                  ডলারের সমপরিমাণ অর্থ। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪২ কোটি টাকা। ১৫ বছরের পুরনো দোতলা একটি বাড়ির ছয়টি কক্ষ থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই কর্মকর্তার মাসিক বেতন ৪৫ হাজার রুপির মতো।
 
পুলিশ গিয়ে দেখতে পায়, খাটের নীচে, বাথরুম, ফ্লোরের মার্বেলের নীচে, বেসিনের নীচে ড্রয়ার সহ নানা জায়গায় রাখা হয়েছিলো এসব টাকা। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের পনের জন কর্মকর্তা ২০ ঘণ্টা ধরে চারটি মেশিন দিয়ে টাকাগুলো গুনে দেখেন। পরে ট্রাকে করে তা পুলিশ সদর দপ্তরে নেয়া হয়। একটি আবাসন কোম্পানির কাছে ঘুষ চাওয়ার অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে ওই বাড়িতে অভিযান চালিয়ে এই ‘টাকার খনি’ উদ্ধার করে। -বিবিসি

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top