‘উন্নতির ধারাতে পোশাকখাত থাকলেও ততটা দৃশ্যমান নয়’

S M Ashraful Azom
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাত্ করেছেন বাংলাদেস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকেট।
 
প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) স্থগিতসহ দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনা হয়।
 
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) স্থগিত থাকার পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই।’
 
রাষ্ট্রদূত বলেন, ‘পোশাক কারখানাগুলোর মানোন্নয়নে জোর দিতে বলা হয়েছিল বাংলাদেশকে। ইতিমধ্যে অনেক ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। তবে কিছু কিছু কারখানা পরিবেশগত উন্নতি সাধনে ধীর গতিতে যাচ্ছে। এক্ষেত্রে আরো উন্নতি করতে হবে। এছাড়া অনেক সময় কোনো কারণ ছাড়াই শ্রমিকদের চাকরি হারাতে হচ্ছে। এটি রোধ করা দরকার।’
 
তিনি বলেন, ‘উন্নতির ধারাতে দেশের পোশাকখাত ও শ্রমিকরা থাকলেও এটি ততটা দৃশ্যমান নয়। যা আরও দৃশ্যমান হতে হবে। নিরাপত্তা ও মান উন্নয়ন হলে এটি অধিক দৃশ্যমান হবে বলেও আশা করি। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top