ফরচুন ম্যাগাজিনের বিশ্ব তালিকায় গ্রামীণ ব্যাংক

S M Ashraful Azom
বিশ্বখ্যাত ফরচুন ম্যাগাজিনের 'চেঞ্জ দ্য ওয়ার্ল্ড' তালিকায় গ্রামীণ ব্যাংক ১২তম স্থান দখল করেছে। দরিদ্র জনগোষ্ঠীর জন্য নতুন অর্থনৈতিক সুযোগ ও ব্যাংকিং সুবিধা বঞ্চিত মানুষের জন্য ঋণ সুবিধা সৃষ্টিতে অবদানের জন্য গ্রামীণ ব্যাংককে এই স্বীকৃতি দেয়া হয়েছে বলে ইউনুস সেন্টারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  
 
সম্প্রতি প্রকাশিত ফরচুনের 'চেঞ্জ দ্য ওয়ার্ল্ড' তালিকায় কোম্পানিগুলোর প্রতিযোগিতামূলক কর্মকৌশলের অংশ হিসেবে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ সামাজিক বা পরিবেশগত বিভিন্ন সমস্যা সমাধানে তাদের অবদানের ভিত্তিতে পৃথিবীর ৫১টি কোম্পানির র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো কী পরিমাণ আয় করে তার পরিবর্তে তাদের সামাজিক অবদানের বিচারে ফরচুন এই প্রথম তার এই 'চেঞ্জ দ্য ওয়ার্ল্ড' তালিকা তৈরি করেছে।
 
বিশ্বব্যাংকের হিসাব মতে, বিশ্বব্যাপী প্রতি বছর কমপক্ষে ৬০  বিলিয়ন ডলার ক্ষুদ্র ঋণ হিসেবে বিতরণ করা হয়। সাড়ে ১৩ কোটি মানুষ এই ক্ষুদ্র ঋণের সুবিধা পাচ্ছে। গুরুত্বপূর্ণ সামাজিক ও পরিবেশগত সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা পালনকারী ব্যবসায়িক উদ্ভাবনের জন্য পৃথিবী ব্যাপী বিভিন্ন কোম্পানির স্বীকৃতি ও প্রতিযোগিতামূলক অবস্থান সম্বলিত পৃথিবীতে এটিই প্রথম তালিকা।
 
ফরচুনের 'চেঞ্জ দ্য ওয়ার্ল্ড' তালিকায় ১৪তম স্থানে আছে গ্রামীণের সামাজিক ব্যবসার অংশীদার ফ্রান্সের বিশ্বখ্যাত কোম্পানি ড্যানোন, যা দেশের মানুষের পুষ্টি উন্নয়নে বিভিন্ন দ্রব্য উত্পাদন করছে। বাংলাদেশের শিশুদের অপুষ্টি দূরীকরণে গ্রামীণ ও ড্যানোন একটি যৌথ উদ্যোগের অধীনে অনুপোষক  সমৃদ্ধ দধি উত্পাদন ও বাজারজাত করছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top