আগামীতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (এ) ছাড়া আর কোন দল থাকবে না : এরশাদ

S M Ashraful Azom
প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টি (এ) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আগামীতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (এ) ছাড়া আর কোন দল থাকবে না। চরম হতাশায় বিএনপির নেতা-কর্মীরা অনেকেই জাপায় যোগ দেয়ার জন্য ইতিমধ্যে লাইন ধরা শুরু করেছে। ফলে আগামী নির্বাচনে এককভাবে তার দল অংশ নেবে। জনগণ আওয়ামী লীগ এবং বিএনপির দুঃশাসন আর দেখতে চায় না। তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টি (এ) জয়ী হয়ে ক্ষমতায় আসবে।
সদর উপজেলার শ্যামপুর ডিগ্রি কলেজ মাঠে গতকাল শনিবার বিকালে স্থানীয় জাপা (এ) আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন শূন্যের কোটায় দাবি করে এরশাদ বলেন, দেশের মানুষ এখন চরম অশান্তিতে রয়েছে। বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে তারা নিজেরাই ধ্বংস হবার পথে। আগামী নির্বাচনেও যদি অংশ না নেয় তাহলে অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না।
স্থানীয় চন্দনপাট ইউনিয়ন জাপা (এ) আহ্বায়ক ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন— জেলা জাপা (এ) সাধারণ সম্পাদক হোসেন মকবুল শাহারিয়ার, মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সদর উপজেলা জাপা (এ) সভাপতি আবেদ আলী ক্যাশিয়ার, বদরগঞ্জ উপজেলা জাপা (এ) সভাপতি আসাদুজ্জামান সাবলু চৌধুরী প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top