রিয়ালেই থাকছেন বেনজেমা

S M Ashraful Azom
এতদিন শোনা যাচ্ছিলো রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমা ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালে রেকর্ড ট্রান্সফার ফিতে যোগ দিচ্ছেন। এই ধরণের সংবাদ যারা ছড়াচ্ছে তাদের জোকার উল্লেখ করে এই ফরাসি ফরোয়ার্ড পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি লস ব্লাঙ্কোসদেরই থাকছেন।
আর্সেনাল এই মৌসুমে একজন হাই প্রোফাইল স্ট্রাইকার খুজছে এবং সংবাদমাধ্যমের উৎস অনুসারে তাদের এক নম্বর টার্গেট রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমা। ফরাসি এই ফরোয়ার্ডকে দলে নিতে ৪৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব নিয়ে নাকি প্রস্তুতও ছিলো লন্ডনের ক্লাবটি। তবে টুইটারে এক পোস্টে বেনজেমা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তার এই মৌসুমে রিয়াল ছাড়ার কোনোই সম্ভাবনা নেই।
রিয়ালের জার্সি গায়ে দিয়ে ড্রেসিং রুমের একটি ছবি পোস্ট করে তিনি বলেন, যে সব জোকাররা আমার ভক্তদের বিভ্রান্ত করছে তাদের বলছি- এটা আমার বাড়ি। ইনজুরির কারণে বেনজেমা দুই সপ্তাহ ধরে মাঠের বাইরে আছেন। গত রবিবার স্পোটিং গিজনের বিপক্ষে ড্র হওয়া লা লিগার প্রথম ম্যাচেও খেলতে পারেননি তিনি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top