বকশীগঞ্জ প্রতিনিধি
বকশীগঞ্জে পানিতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৬ টায় সারমারা রামরামপুর জলমহালে মাছ ধরার সময় অসুস'্য হয়ে পানিতে পড়ে গেলে শ্রী বিষু চন্দ্র দাস (৪৫) নামে ওই জেলের মৃত্যু হয়। সে স'ানীয় বগারচর ইউনিয়নের সারমারা গ্রামের বাসিন্দা।
বগার চর- সাধুরপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর সভাপতি শ্রী গঙ্গারাম দাস জানান, গতকাল রোববার সকালে বন্যা কবলিত রামরামপুর জলমহালে শ্রী বিষু চন্দ্র দাস নৌকা দিয়ে মাছ ধরছিলেন এসময় তিনি হঠাৎ অসুস'্য হয়ে পানিতে পড়ে যায়। পরে তার সঙ্গীরা তাকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শ্রী বিষুর মৃত্যু হয়।
নিহত শ্রী বিষু নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত বলে জানাগেছে।
