বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘একাত্তরের ষড়যন্ত্রের ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। এ ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে।’
শনিবার রাজধানীর ধানমন্ডিতে রাশিয়ান কালচারাল সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মেনন বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে জাতীয় কমিশন গঠন করার প্রয়োজনীয়তা রয়েছে।’
খবর বাসসের।

