গণতন্ত্র অপরাধীদের হালাল করার ফর্মুলা না: তথ্যমন্ত্রী

S M Ashraful Azom
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘গণতন্ত্রের কপাট বন্ধ নয়, উন্মুক্ত। কিন্তু যুদ্ধাপরাধী-জঙ্গিবাদী-মৌলবাদী-আগুনসন্ত্রাসী-খুনি অপরাধীদের জন্য গণতন্ত্র কপাট কখনই খোলা ছিল না। গণতন্ত্র অপরাধীদের হালাল করার ফর্মুলা না।’
 
রবিবার মন্ত্রণালয়ের তথ্য অধিদফতরের পিআইপি সম্মেলন কক্ষে এক সংবাদ সন্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় নেতা খালেদা জিয়ার ‘গণতন্ত্রের বন্ধ কপাট খুলে দিন’ বক্তব্যের বিষয়ে সরকারের বক্তব্য উপস্থাপনের লক্ষ্যে এ সংবাদ সন্মেলনের আয়োজন করা হয় । এ সময় প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ ও সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
 
বেগম জিয়ার এই বক্তব্য গণতন্ত্রের জন্য নয়, তার মনের এই খেদোক্তি ‘আগুন সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলে ব্যর্থতা থেকে উত্সারিত’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘তার এই কথা বলার মাধ্যমেই প্রমাণ করেছেন যে, দেশে অবাধ গণতন্ত্র বিরাজ করছে, মতপ্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top