বাকলিয়ায় ৩ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

Seba Hot News
 নগরীর বাকলিয়া থানার কর্ণফুলী সেতু এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর চারটার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শরীয়তপুর জেলার পালং এলাকার মো. সোবহানের ছেলে ইসামুল হক সায়মন (৩৫) ও শরীয়তপুর সদরের আবদুল হামিদ খানের ছেলে আমির খান (৩২)।  তারা ঢাকায় ইয়াবা ব্যবসা করেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বাংলানিউজকে বলেন, ‘শ্যামলী পরিবহনের একটি বাসে করে ২ হাজার ৯৫০ পিস ইয়াবা কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল দুই ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী সেতু এলাকায় পুলিশ বাসে তল্লাশি চালায়। এসময় ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। ’
এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top