বাংলাদেশ-ভারত ফাইনাল আজ মানসিকভাবে এগিয়ে স্বাগতিকরা

S M Ashraful Azom
ফাইনালের টিকেটের জন্যও কাড়াকাড়ি চলছে। আজ গ্যালারি উপচে পড়বে লাল-সবুজের ঢেউ- এটা নিশ্চিত। গ্রুপ পর্বের ম্যাচেও দর্শকের ঢল নেমেছিল স্টেডিয়ামে। বাংলাদেশ বাংলাদেশ শ্লোগানে প্রকম্পিত হয়েছে মাঠ। আর দর্শকের এই অকুণ্ঠ সমর্থন দলের ভালো খেলায় প্রেরণা যুগিয়েছে বলে জানিয়েছেন দলপতি শাওন হোসেন।
মাত্র চার দিন আগেই এদেরকে একদফা হারানো হয়েছে। জয়ের সেই সুখস্মৃতি এখনও একেবারে টাটকা। এবার চাই পুনরাবৃত্তি। আবারও হারাতে হবে। আর সেটা করতে পারলেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে বাংলাদেশের দুরন্ত কিশোর ফুটবলাররা। তাও আবার অপরাজিত চ্যাম্পিয়ন। আর চ্যাম্পিয়ন দলের অংশ হওয়ার জন্য দলের প্রত্যেক খেলোয়াড়ই দৃঢ় প্রতিজ্ঞ। দেশবাসীও তাকিয়ে আছেন এই কিশোরদের দিকে। এমনই স্বপ্ন, প্রত্যাশা আর টানা জয়ের আত্মবিশ্বাস নিয়ে সাফ (অনূর্ধ্ব-১৬) চ্যাম্পিয়নশীপের ফাইনালে আজ বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
সিলেট জেলা স্টেডিয়ামে বিকাল ৫টায় ম্যাচ শুরু, বিটিভি দেখাবে।
বাংলাদেশ (অনূর্ধ্ব-১৬) দল ফাইনালে উঠায় সিলেটে ফুটবলপ্রেমীদের মনে উত্সবের রং লেগেছে। তারা রোমাঞ্চিত-উচ্ছ্বসিত। ফাইনালের টিকেটের জন্যও কাড়াকাড়ি চলছে। আজ গ্যালারি উপচে পড়বে লাল-সবুজের ঢেউ- এটা নিশ্চিত। গ্রুপ পর্বের ম্যাচেও দর্শকের ঢল নেমেছিল স্টেডিয়ামে। বাংলাদেশ বাংলাদেশ শ্লোগানে প্রকম্পিত হয়েছে মাঠ। আর দর্শকের এই অকুণ্ঠ সমর্থন দলের ভালো খেলায় প্রেরণা যুগিয়েছে বলে জানিয়েছেন দলপতি শাওন হোসেন।
এবারের সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশীপের শুরুতে কাগজে-কলমে কিন্তু বাংলাদেশ হট ফেভারিট ছিল না। খোদ দলের কোচ সৈয়দ গোলাম জিলানী ও অধিনায়ক শাওন হোসেনও এমন দাবি করেননি। কারণ এর আগে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল যে। নেপালে অনুষ্ঠিত গত দুটি আসরে ফাইনাল খেলা হয়নি বাংলাদেশের।
৬ জাতির এই টুর্নামেন্টে শক্তিশালী ভারত, নেপাল, আফগানিস্তাননের মতো দল অংশগ্রহণ করায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস ছড়িয়েছিল। তবে নিজ দেশে খেলা হওয়ায় অতীত পরিসংখ্যান পেছনে ঠেলে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। আর নিজেদের প্রথম ম্যাচে ৪-০ গোলে শ্রীলংকাকে গুঁড়িয়ে দেয়ার পর সেই আত্মবিশ্বাসে শক্ত ভিত পায়। বাংলাদেশের স্মরণীয় জয় আসে নিজেদের পরের ম্যাচে। টুর্নামেন্টের হট ফেভারিট ও বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপার অন্যতম দাবিদার হয়ে উঠে স্বাগতিক কিশোররা। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ডানা মেলে সেখান থেকেই। ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে শক্তিশালী আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। শারীরিকভাবে অনেক শক্ত-সামর্থ্য আফগানদের ম্যাচে বাংলার কিশোরদের কঠিন পরীক্ষাই হয়েছে বলা যায়। তবে পরাস্ত করতে পারেনি আফগানরা। ভাগ্যও কিছুটা হেলে ছিল স্বাগতিকদের পক্ষে। পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি আফগানিস্তান। ম্যাচে একমাত্র গোলটি করেন ‘লোকাল হিরো’ সাদ উদ্দিন। সিলেটের সাদের গোলেই স্বপ্নের ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ।
টুর্নামেন্টে ইতিমধ্যে নিজেদের ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে নজর কেড়েছেন বাংলাদেশের শাওন হোসেন, সারোয়ার জামান নিপু, আতিকুজ্জামান, মোহাম্মদ শাওন, সাদ উদ্দিন, খলিল ভুঁইয়ারা। আজ ফাইনালে টিম বাংলাদেশ জ্বলবে উঠবে এমন প্রত্যাশা দেশবাসীর।
অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ৫-০ গোলে শ্রীলংকাকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিল। পরের ম্যাচেই ভারতকে মাটিতে নামিয়ে আনে বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে ভারত সেমিতে মুখোমুখি হয় নেপালের। ম্যাচে নেপাল তুলনামূলক ভালো খেলেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি। রহিম আলীর একমাত্র গোলে ফাইনালে ওঠে ভারত। গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে হারের তিক্ত স্বাদ নিয়ে আজ চূড়ান্ত লড়াইয়ে ফের মুখোমুখি দুই দল।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top