সুস্থ আছেন শাবনূর

S M Ashraful Azom
বেশকিছু শারীরিক সমস্যার কারণে বৃহস্পতিবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় চিত্রনায়িকা শাবনূরকে। গতকাল সকালে বাসায় ফেরেন তিনি।
 
ডাক্তার সূত্রে জানা গেছে, শাবনূরের শরীরে লেপারোস্কোপিক সার্জারি করা হয়েছে। 
 
এ প্রসঙ্গে নায়িকা শাবনূরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিগত বেশ কিছুদিন ধরে অসুস্থতা অনুভব করায় তিনি হাসপাতালে ভর্তি হন এবং সেখানে তার একটি অস্ত্রোপাচার করা হয়। তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন বেশ সুস্থ অনুভব করছি।
 
ডাক্তারও বলেছেন সব ঠিক আছে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top