পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’। অনুষ্ঠানের উপস্থাপক মীর আফসার আলী ও তার দল ব্যান্ডেজ-এর পারফর্মেন্স মাতিয়ে রাখে সবাইকে। এবার তারা মাতাতে আসছেন বাংলাদেশে।
আগামী ৪ সেপ্টেম্বর বসুন্ধরা কনভেনশন সেন্টারে সরাসরি দেখা যাবে তাদের পারফর্মেন্স। প্রায় তিনঘণ্টা ব্যাপী অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। অনুষ্ঠানে আরও থাকবেন দেশের জনপ্রিয় কমেডিয়ান নাভিদ মাহমুদ। এছাড়া আরও মাতাতে থাকবেন মিরাক্কেলের কয়েকজন অংশগ্রহণকারী। থাকবেন, শশী, মনা, শাওন মজুমদার, সজল ও পরেশ।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।

