স্পেনের রাষ্ট্রদূত হলেন হাসান মাহমুদ খন্দকার

Seba Hot News
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারকে স্পেনের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে।

চাকরি শেষে হাসান মাহমুদ অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগ করছিলেন। পিআরএল বাতিল করে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তিন বছরের জন্য চুক্তিতে হাসান মাহমুদকে স্পেনের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে।

গত বছরের ৩১ ডিসেম্বর পুলিশ প্রধান হিসেবে হাসান মাহমুদের মেয়াদ শেষ হয়। সরকারের আস্থাভাজন হিসেবে ওই পদে তার মেয়াদ বৃদ্ধির গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ পেয়েছেন খন্দকার আখতারুজ্জামান।

এ অতিরিক্ত সচিব কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদে থেকে গত ৩০ জুন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। এর আগে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। সোমবার পিআরএল বাতিল করে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top