ভারতে হিন্দুদের বেশি সন্তান জন্মদানে উৎসাহিত করতে পুরস্কারের ঘোষণা দিয়েছে হিন্দুদের সংগঠন শিবসেনা। চরমপন্থী এ সংগঠনটির আগ্রার শিবসেনা ইউনিটের জেলা প্রধান ভিনু লাভানিয়া বলেন, কোনো হিন্দু পরিবার পাঁচ সন্তান জন্ম দিলে দুই লাখ রুপি পুরস্কার দেয়া হবে।
তিনি বলেন, ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত যেসব হিন্দু পরিবার পাঁচ সন্তানের জন্ম দিয়েছে তাদেরকে দুই লাখ রুপি দেয়া হবে। আর এ জন্য মিউনসিপ্যাল করপোরেশন থেকে জন্ম নিবন্ধন সনদপত্র সংগ্রহ করার কথা জানান তিনি।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা পিও রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে বলা হয়, ২০৫০ সালে মুসলিম নাগরিকের দেশ হিসাবে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলবে ভারত। এছাড়া বিশ্বে মুসলিম জনগোষ্ঠীর পরিমাণ দ্রুত বৃদ্ধি পাবে। এরপরই ভারতের ডানপন্থী এই সংগঠনটি দেশে বেশি সন্তান জন্ম দেয়ার জন্য হিন্দু পরিবারগুলোর প্রতি আহ্বান জানালো।