বকশীগঞ্জ কামালপুর স'ল বন্দরে জাতীয় শোক দিবস পালিত

G M Fatiul Hafiz Babu
 জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামালের পৃষ্ঠপোষকতায় কামালপুর স'ল বন্দরের আমদানি কারকরা এই প্রথমবার জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী পালন করেছেন।
কামালপুর স'ল বন্দরে আমদানি-রপ্তানিকারকদের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে মিলাদ-মাহফিল, আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করেন।
ওইদিন দুপুরে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামালের সভাপতিত্বে ওই শোক দিবসের অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তৃতা করেন কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিঃ সহসভাপতি গোলাম কিবরিয়া মুকুল, ছাত্রলীগের সাবেক ভিপি জিয়াউল হক জিয়া, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, যুবলীগ নেতা অহিদুর রহমান , আমদানি কারক সমিতির সদস্য শহিদুর রহমান দুলাল, আলমগীর হাসান ও আমদানি কারক জোতদার আলী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আবুল খায়ের আজাদ।
অপরদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা হলরুমে ইউএনও নার্গিস পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top