জয়পুরহাট পবিসের এক বছরে সংযোগ ১৯ হাজার ৬৫১

S M Ashraful Azom
জয়পুরহাট পল্লী বিদ্যৎ সমিতি (পবিস) গত ২০১৪-২০১৫ অর্থ বছরে জেলায় ১৯ হাজার ৬ শ ৫১টি বিদ্যৎ সংযোগ প্রদান করেছে।
জয়পুরহাট পবিস সূত্র ইত্তেফাককে জানায়, প্রদানকৃত সংযোগ গুলোর মধ্যে রয়েছে আবাসিক ১৮ হাজার ৯ শ ৬৭ টি, বানিজ্যিক ৩ শ ১৯ টি, সেচ ১ শ ১৯টি, শিল্পে ৫০ টি, দাতব্য প্রতিষ্ঠানে ১ শ ৯৫ টি ও অন্যান্য ১টি সংযোগ।
সূত্রটি আরও জানায়, সরকারি ভাবে ২০১৯ সালের মধ্যে প্রতিটি ঘরে বিদ্যৎ পৌঁছে দেয়ার ঘোষনা করা হলেও জয়পুরহাট জেলায় ২০১৭ সালের মধ্যে বিদ্যৎ কভারেজ সম্পন্ন হবে। গোটা জেলায় বিদ্যৎ কভারেজের জন্য ৪ শ কিলোমিটার লাইন নির্মান প্রয়োজন। ২০১৫-১৬ অর্থ বছরে জয়পুরহাট পল্লী বিদ্যৎ সমিতি ২ শ ৫০ কিলোমিটার লাইন নির্মানের কর্মসূচী গ্রহন করেছে। বাকী ১ শ ৫০ কিলোমিটার ২০১৬-১৭ অর্থবছরে শেষ হবে বলে জানান, জয়পুরহাট পল্লী বিদ্যৎ সমিতি’র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আব্দুল কুদ্দুস। জেলার ৯ শ ২০ টি গ্রামের মধ্যে ৭ শ ৭১ টি গ্রাম বর্তমানে পল্লী বিদ্যৎতের আলোতে ঝলমল করছে এবং বর্তমানে তেমন লোডশেডিং নাই বলেও জানান তিনি।
সূত্রটি জানায়, জয়পুরহাট পল্লী বিদ্যৎ সমিতি ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত ৭৫ কোটি ৮৭ লাখ ৬৭ হাজার ৯শ ৬৭ টাকা বিদ্যৎ বিল আদায় করেছে। বিদ্যৎ বিল আদায়ের শতকরা হার হচ্ছে ৯৯ ভাগ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top