কুড়িগ্রামের যাত্রাপুর সীমান্তে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য আটক

Seba Hot News
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ 
কুড়িগ্রামের যাত্রাপুর সীমান্ত এলাকার বিজিবির সদস্যরা ৯৯ বোতল মদ এবং গাজা আটক করেছে।
যাত্রাপুর বিওপির হাবিলদার জাহাংগীর আলম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা কালে টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য পাচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে গতকাল রাত ৯টার দিকে যাত্রাপুর নদীর ঘাট নামক স'ানে অবস'ান গ্রহণ করে। পরে ১ জন লোক মাথায় বস্তা নিয়ে ঐ স'ানে আসার পর টহল দলকে দেখা মাত্রই মাথার বস্তা ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়।  সেখান থেকে বিজিবির টহল দল ৯৯ বোতল অফিসার চয়েজ মদ এবং ১ কেজি ২০০ গ্রাম গাজা জব্দ করে।
কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- আটককৃত মদ এবং গাজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top