জিয়া-মোশতাকের ভূমিকা উদঘাটনে কমিশন গঠন করা উচিত বঙ্গবন্ধু হত্যা প্রসঙ্গে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী

S M Ashraful Azom
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় জিয়াউর রহমানের প্রত্যক্ষ মদদ ছিলো। পঁচাত্তর পরবর্তী সময়ে জিয়াউর রহমানের সব কর্মকাণ্ড বিশ্লেষণ করলে এটি পরিষ্কার যে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি আরো বলেন, জিয়াউর রহমান পাকিস্তানের ভাবাদর্শের একজন ব্যক্তি ছিলেন। তার আসল রূপ ফুটে উঠেছে বঙ্গবন্ধু হত্যার পর ক্ষমতা দখলের মাধ্যমে। তাই বঙ্গবন্ধু হত্যায় জিয়া ও মোশতাকের ভূমিকা উদঘাটনের জন্য তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন।
 
বুধবার রাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
 
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘জিয়া ক্ষমতা গ্রহণের পরই দেশকে পাকিস্তানে পরিণত করার উম্মাদনায় মেতে উঠেছিলো। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্থান এবং পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণের জায়গা সোহরাওয়ার্দী উদ্যানকে শিশু পার্কে পরিণত করেছিলো স্বাধীনতার সমস্ত চিহ্ন মুছে ফেলার জন্য। এছাড়া বঙ্গবন্ধু হত্যাকারীদের বাঁচানোর জন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি এবং তাদের পুরস্কৃত করেছে।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আপদমস্তক একজন অসাম্প্রদায়িক ব্যক্তি ছিলেন। যিনি সাংবিধানিকভাবে সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করেছিলেন। অথচ জিয়াউর রহমান সেটা পাল্টে দিয়েছিলো ক্ষমতা গ্রহণের পর।’
 
বিচারপতি বলেন, ‘সম্প্রতি প্রধানমন্ত্রী সংসদ ভবনের সামনে থেকে জিয়াউর রহমানের কবর অপসারণের যে ঘোষণা দিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। কেননা যে ব্যক্তি দেশকে পাকিস্তানে পরিণত করতে চেয়েছিলো তার কবর পার্লামেন্ট ভবনের সামনে থাকতে পারে না।’ তিনি আরো বলেন, ‘আমাদের দেশে ধর্মীয় উম্মাদনা ও জঙ্গিবাদ কোনদিনই জনসমর্থন পাবে না। এটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।’
 
এর আগে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি উম্মোচন ও পুস্পস্তবক অর্পন করেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস এর ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সামাদ, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. আবুল হোসেন প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top