অল্প কয়েকটা ছবি করেই দর্শকপ্রিয়তা পেয়েছেন পর্নস্টার থেকে বলিউড অভিনেত্রী হওয়া সানি লিওন। তিনি সবসময়ই চান মানসম্পন্ন চরিত্রে অভিনয় করতে। এবার যেন সে সুযোগই মিলছে। বিখ্যাত পরিচালক করন জোহরের পরবর্তী চলচ্চিত্রে দেখা যাবে সানিকে।
জানা গেছে, করন জোহর পরিচালিত ‘এ দিল হ্যা মুশকিল’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করবেন সানি লিওন। ছবির প্রধান চরিত্রে আছেন ঐশ্বর্য রাই বচ্চন, রণবীর কাপুর এবং আনুশকা শর্মা।
অক্ষয় কুমার এর ‘সিং ইজ ব্লিং’ ছবিতে বিশেষ চরিত্রে অভিনয়ের পর ‘এ দিল হ্যা মুশকিল’ এ কাজ করা নিঃসন্দেহে সানির একটি বড় প্রকল্প। যদিও নির্মাতা কিংবা অভিনেত্রী কেউই এখন পর্যন্ত চূড়ান্ত ঘোষণা দেননি।
‘জিসম ২’ ছবির মাধ্যমে ২০১২ সালে বলিউডে অভিষেক ঘটে সানির। এরপর অভিনয় করেন ‘জ্যাকপট’ ও ‘রাগিনি এমএমএস ২’ ছবিতে। একাধিক আইটেম গানেও পর্দা কাঁপিয়েছেন সানি লিওন।