আখাউড়ায় প্রায় দু’শবছরের পুরানো ৪৮৬ টি প্রাচীন রৌপ্য মুদ্রা উদ্ধার করেছে পুলিশ।

Seba Hot News
আখাউড়ায় প্রায় দু’শবছরের পুরানো ৪৮৬ টি প্রাচীন রৌপ্য মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামের চৌধুরী বাড়ি থেকে এ প্রাচীন রৌপ্য মুদ্রা উদ্ধার করা হয়। জানা গেছে, সকালে চৌধুরী বাড়ির লোকজন বাড়ি সংলগ্ন দূর্গা মন্দিরের মাটির ভিটি সমতল করার জন্য কাজ করছেন। এক পর্যায়ে কাজ করতে গিয়ে মাটির নিচে একটি পুরাতন পাতিল দেখতে পায়। ওই পাতিলের ভিতরের অনেগুলো পুরাতন রৌপ্য মুদ্রা দেখতে পেয়ে মন্দিরের সাধারণ স¤পাদক সুমন সাহা বিয়য়টি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আখাউড়া থানার সাব-ইন্সপেক্টর আহাদুদজ্জামান আহাদ ওই রৌপ্য মুদ্রাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মুদ্রার গায়ে, ১৮০৪, ১৮১৪, ১৮৩৬ সন ও রানী এলিজাবেদের ছবি খুদাই করা রয়েছে। এক একটি মুদ্রার ওজন প্রায় ১০ গ্রাম। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন জানান, মুদ্রাগুলো বিধি মোতাবেক হস্তান্তর করতে প্রতœত্তত্ব বিভাগের সাথে যোগাযোগ করা হচ্ছে। বর্তমানে মুদ্রাগুলো পুলিশের মালখানায় জমা রাখা হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top