‘টাইমস্কেল ও সিলেকশন গ্রেড, এর একটি বাদ দেব’

S M Ashraful Azom
প্রস্তাবিত সরকারি বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল যেকোন একটি বহাল রাখাতে বিবেচনার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
মঙ্গলবার শেরেবাংলা নগরস্থ ইআরডি সভা কক্ষে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সমন্বয় কমিটির সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী এ আশ্বাস দেন।
 
বৈঠকে অর্থমন্ত্রী বলেন, ‘টাইমস্কেল ও সিলেকশন গ্রেড এক সঙ্গে দুটি রাখা সম্ভব নয়। এর মধ্যে যেকোনো একটি বাদ  দেব। এই ব্যবস্থা সম্পর্কে আমার ভালো ধারণা নেই।’
 
বৈঠকে অর্থমন্ত্রী আরো বলেন, ‘আমি প্রথমে এই পদ্ধতির পক্ষে ছিলাম না। আপনাদের কথা শুনে মনে হচ্ছে এটা আবার ভেবে দেখা উচিত।’
 
বৈঠকে বাংলাদেশ সিভিল সার্ভিস সমন্বয় কমিটি লিখিত দাবী তুলে ধরে। এতে প্রস্তাবিত বেতন স্কেলে পূর্বের মতো সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বহালের দাবি জানায় সমন্বয় কমিটি। সিলেকশন গ্রেড ও টাইমস্কেল রাখলে প্রশাসন ক্যাডার ব্যতীত অন্যান্য ক্যাডার ও সকল স্তরের কর্মকর্ত-কর্মচারি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তারা উল্লেখ করেন।
 
তারা বলেন, প্রস্তাবিত বেতন স্কেলে গ্রেড-১-এর ওপরে অতিরিক্ত তিনটি বেতন স্তর বসিয়ে নতুন করে বৈষম্য সৃষ্টি হয়েছে। এ তিনটি স্তর না রাখার দাবি জানান তারা। এছাড়া প্রশাসন ক্যাডার ব্যতিত যুগ্ন-সচিব পদমর্য়াদার কর্মকর্তাদের গাড়ি ক্রয়ে ঋণ গ্রহণ সুবিধা দেয়ার বিষয়টিও বিবেচনা করার দাবী জানানো হয়।
 
বৈঠকে উপস্থিত ছিলেন, বিসিএস সমন্বয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কবির আহমেদ ভূইয়া, মহাসচিব ফিরোজ খান ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুন প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top