কুড়িগ্রামে জাতির জনক বঙ্গবন্ধুর ৪০তম শাহাদৎ বার্ষিকী পালিত

G M Fatiul Hafiz Babu
জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ 
জাতির জনক বঙ্গবন্ধুর ৪০তম শাহাদৎ বাষির্কী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগসহ সকল স্তরের জনতা। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল, আলোচনা সভা  ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জেলা আওয়ামীলীগ সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ জাফর আলীসহ নেতাকর্মীরা। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, জেলা পুলিশ সুপার ডা. মোহাম্মদ তবারক উল্লাহসহ সর্বস্তরের জনগণ। এসময় বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে একটি শোক র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top