৩ নবজাতকের মরদেহ উদ্ধার, সন্দেহের তীর ক্লিনিকের দিকে

Seba Hot News
আফজাল শরিফ:
ময়মনসিংহ শহরে ডোবা থেকে পলিথিনে মোড়ানো তিন নবজাতকের মরদেহ উদ্ধারের পর বিষয়ে পুলিশ স্থানীয় ক্লিনিকগুলোকে সন্দেহ করছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে শহরের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পাশের একটি ডোবা থেকে পুলিশ তিন নবজাতকের মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, কে বা কারা অবৈধ গর্ভপাতের পর থেকে ইঞ্চি লম্বা তিন নবজাতকের মরদেহ পলিথিনে মুড়িয়ে ডোবায় ফেলে যায়। সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মৃত তিন নবজাতকের মধ্যে এক ছেলে দুই মেয়ে রয়েছে।

এদিকে, ঘটনায় শহরের চরপাড়া মোড় এলাকার নামসর্বস্ব ক্লিনিকগুলোর দিকে সন্দেহের তীর তুলেছে পুলিশ। দীর্ঘদিন ধরে
এসব ক্লিনিকের বিরুদ্ধে অবৈধ গর্ভপাত ঘটানোর অভিযোগ করে আসছে এলাকাবাসী।

বিষয়ে ওসি কামরুল ইসলাম জানান, শহরের কোনো ক্লিনিক থেকে অবৈধ গর্ভপাতের পর মরদেহ তিনটি ডোবায় ফেলে রেখে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তে ঘটনার সঙ্গে কোনো ক্লিনিকের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top